যৌতুকের দাবিতে গৃহবধূকে নির্যাতন

কুড়িগ্রামের রৌমারীতে যৌতুকের দাবিতে আশকেতারা (২৮) নামের এক গৃহবধূকে শারীরিক নির্যাতনের অভিযোগ পাওয়া গেছে।

সোমবার দুপুরে উপজেলার সদর ইউনিয়নের বাওয়াইরগ্রাম নামক এলাকায় এ ঘটনা ঘটে। পরে নির্যাতনের শিকার ওই গৃহবধূকে উদ্ধার করে রৌমারী হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা। এ ঘটনায় মঙ্গলবার ওই গৃহবধূর বাবা আশরাফ আলী বাদী হয়ে রৌমারী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

ভুক্তভোগী ও অভিযোগ সূত্রে জানা যায়, বিয়ের পর থেকেই বাবার বাড়ি থেকে যৌতুক বাবদ টাকা আনতে চাপ দেয় স্বামী মাসুদসহ শ্বশুর বাড়ির লোকজন। এতে অস্বীকৃতি জানালে বিভিন্নভাবে নির্যাতনের শিকার হতে থাকেন তিনি (আশকেতারা)।

ঘটনার দিন (সোমবার) যৌতুক লোভী স্বামী মাসুদ রানা (৩৬) বাবার বাড়ি থেকে এক লাখ টাকা আনতে চাপ দেন। স্বামীর এ অন্যায় আবদারে আবারও অপারগতা প্রকাশ করেন ওই গৃহবধূ। এ সময় ক্ষিপ্ত হয়ে স্বামী মাসুদ মিয়া, শ্বশুর মনির জামালসহ কয়েকজন মিলে এলোপাথারি মারপিট করেন।

এতে মারাত্মক জখম ও রক্তাক্ত হন ওই গৃহবধূ। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করেন।

নির্যাতিত ওই গৃহবধূর বাবা বলেন, বিয়ের সময় মেয়ের সুখের কথা চিন্তা করে শ্বশুর বাড়ির লোকজনের চাহিদা মেটানো হয়।কিন্তু এতেও থামেনি তাদের বর্বরতা। বিয়ের পর থেকেই যৌতুকের জন্য বিভিন্নভাবে নির্যাতন করতে থাকে আমার মেয়েকে। আমি গরিব মানুষ,কোথায় পাবো এতো টাকা? আমি এর উপযুক্ত বিচার চাই।

রৌমারী থানার ওসি মোন্তাছের বিল্লাহ বলেন, অভিযোগ পেয়েছি। ওই গৃহবধূকে দেখতে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ইয়াছির আরাফাত নাহিদ/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর