কক্সবাজারে পৃথক অভিযানে চারটি অস্ত্রসহ আটক চার

কক্সবাজারের মহেষখালী ও টেকনাফে পৃথক অভিযানে খুনের মামলা আসামীসহ ৪জনকে আটক করেছে পুলিশ। উদ্ধার করা হয়েছে চারটি দেশীয় তৈরী অস্ত্র ও একটি কিরিচ।

আজ বুধবার (১৯ মে) রাতে তাদেরকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছে পুলিশ সূত্র।

মহেষখালী থানার ওসি আব্দুল হাই জানান, রাত দেড়টার দিকে মহেশখালী থানার আল মতিশিয়া পাহাড়ের পূর্ব এলাকা অভিযান চালিয়ে উপজেলার মৌলভীকাটা এলাকার আনোয়ার হোসেনের ছেলে এবাদউল্লাহ (২৬) কে আটক করা হয়। এসময় তার কাছ থেকে তিনটি দেশীয় তৈরী অস্ত্র জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যামামলাসহ ৫টি মামলা আদালতে বিচারাধীন রয়েছে।

আপরদিকে, টেকনাফ মডেল থানার ওসি হাফিজুর রহমান জানান, বুধবার রাত সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার হ্নীলা ইউনিয়নের রঙ্গীখালী স্কুল মাঠ পাড়ায় অভিযান চালিয়ে একই ইউনিয়নের রঙ্গীখালী এলাকার সোনা মিয়ার ছেলে আবদু ছালাম উরুফে পুতিইন্যা (৩২), আব্দুস সাত্তারের ছেলে সোনামিয়া (৫৬), একই ইউনিয়নের নাটমুরা পাড়া এলাকার আমির হোসেনের ছেলে রবিউল আলমকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি দেশী তৈরী অস্ত্র ও একটি কিরিচ জব্দ করা হয়েছে।

ধৃতদের আইনী প্রক্রিয়া শেষে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট থানার কর্মকর্তারা।

খাঁন মাহমুদ আইউব/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর