আপনি আপনার রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন: বাইডেনকে এরদোগান
ফিলিস্তিনের গাজা উপত্যকায় বর্বর হামলায় ইসরায়েলকে সমর্থন দেওয়ায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনকে তীব্র ভাষায় কটাক্ষ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান।
বাইডেনের উদ্দেশে তিনি বলেন, আপনি আপনার রক্তাক্ত হাত দিয়ে ইতিহাস লিখছেন। এ কথা বলতে আপনি আমাদের বাধ্য করেছেন। কারণ আমরা এ নিয়ে আর চুপ থাকতে পারি না।
ফিলিস্তিনিদের ইসরায়েলের সর্বাত্মক সন্ত্রাসী হামলার মধ্যেই দেশটির কাছে যুক্তরাষ্ট্র অস্ত্র বিক্রির চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। ইতোমধ্যে ইসরায়েলের কাছে প্রায় ৭৩.৫ কোটি ডলারের অস্ত্র বিক্রির প্রস্তাব অনুমোদন করেছে প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন।
ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রির চুক্তি করায় যুক্তরাষ্ট্রের নিন্দা জানিয়ে এরদোগান বলেন, আজ আমরা দেখলাম, ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রিতে সই করেছেন আপনি।
তুরস্কের টেলিভিশনে প্রচারিত ভাষণে বাইডেনের উদ্দেশে এসব কথা বলেন এরদোগান। এর আগে গাজায় হামলার বিষয়ে ইসরায়েলকে সমর্থন জানিয়ে বাইডেন বলেন, ইসরায়েলের নিজেকে সুরক্ষার অধিকার রয়েছে।
বার্তাবাজার/নব