সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে ভালুকায় মানববন্ধন
প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্তাকারীদের বিচার ও তার মুক্তির দাবিতে ভালুকায় কর্মরত সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা মানববন্ধন কর্মসূচি পালন করেন।
বুধবার (১৯ মে) দুপুরে উপজেলা পরিষদের সামনে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এ সময় বক্তব্য রাখেন ভালুকা প্রেসক্লাবের সাবেক সভাপতি কামরুল হাসান পাঠান, সাধারণ সম্পাদক ফিরোজ খান, জহিরুল ইসলাম জুয়েল,মাহমুদুল হাসান ফুরাত প্রমুখ।
এসময় বক্তারা দোষীদের দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান
আরিফুল হক পলাশ/বার্তাবাজার/ই.এইচ.এম