দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ১২ হাজার ২৪৮ জনে। গতকাল ৩০ জন মারা গিয়েছিল।
এছাড়াও নতুন করে আরও ১ হাজার ৬০৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গত ২৪ ঘণ্টায় মোট করোনা পরীক্ষা করা হয়েছে ২০ হাজার ৫২৮ জনের। দেশে এখন পর্যন্ত করোনা শনাক্ত হয়েছে ৭ লাখ ৮৩ হাজার ৭৩৭ জনের। গতকাল আক্রান্ত হয়েছিল ১ হাজার ২৭২ জন।
বুধবার (১৯ মে) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গত ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ১ হাজার ৯২৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৬ হাজার ১৩২ জন।
দেশে গত বছরের ৮ মার্চ প্রথম করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর অর্থাৎ ১৮ মার্চ করোনায় প্রথম একজনের মৃত্যু হয়।
বার্তাবাজার/নব