পাংশায় পাট ক্ষেত থেকে বস্তাবন্দি শিশুর মরদেহ উদ্ধার

রাজবাড়ীর পাংশায় নিখোজের দুই দিন পর একটি পাট ক্ষেত থেকে ৬ বছরের শিশু সিয়ামের বস্তাবন্দির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশু সিয়াম পাংশা উপজেলার সাজুরিয়া গ্রামের নবাব মন্ডলের ছেলে। বুধবার (১৯ মে) সকালে তার মরদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, গত ১৭ মে একটি মোটর সাইকেলে করে শিশু সিয়ামকে অপহরন করে নিয়ে যায় অপহরনকারীরা। এ ঘটনায় ওই দিনই সিয়ামের বাবা পাংশা মডেল থানায় একটি সাধারন ডায়েরী করেন।

রাজবাড়ীর অতিরিক্ত পুলিশ সুপার সালাহ্উদ্দিন জানান, শিশু সিয়াম নিখোজ হওয়ার পর তার পরিবার একটি সাধারন ডায়েরী ( জিডি ) করেছিলো।

কিন্তু গোয়েন্দা পুলিশ, থানা পুলিশ ও সাদা পোশাকে পুলিশ নিয়োজিত করেও তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরিশেষে স্থানীয়দের দেওয়া তথ্যের ভিত্তিতে শিশুটির বাড়ির অদুরে একটি পাট ক্ষেতে বস্তাবন্দি অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়েছে।

এ ব্যপারে পুলিশি অভিযান চলমান আছে। ঘটনার সাথে জরিতদের গ্রেপ্তারের ব্যাপারে অভিযান চলছে। সেই সাথে নিহতের পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরেরও প্রস্তুতি চলছে।

মেহেদী হাসান রাজু/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর