সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবীতে কুড়িগ্রামে ২য় দিনেও প্রতিবাদ

প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে কুড়িগ্রামে ২য় দিনের মতো মানববন্ধন ও প্রতিবাদ হয়েছে। বুধবার সকালে জেলার ফুলবাড়ী,উলিপুর,রাজারহাট ও নাগেশ্বরী উপজেলায় এই প্রতিবাদী কর্মসূচি পালিত হয়।

ফুলবাড়ী উপজেলায় সকাল সাড়ে ১১টায় উপজেলা প্রেসক্লাবের আয়োজনে উপজেলা সদরের তিনকোণা মোড়ে গণমাধ্যমকর্মীরা ঘন্টা ব্যাপী মানববন্ধন করে।

মানববন্ধনে বক্তব্য রাখেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন,উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জাকারিয়া মিয়া, সিনিয়র সাংবাদিক আব্দুল আজিজ মজনু, সিরাজুল ইসলাম হিরু, অলিউর রহমান নয়ন, সিদ্দিকুর রহমান ও অনিল চন্দ্র রায় প্রমুখ।

নাগেশ্বরী উপজেলায় বেলা ১২টার দিকে উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ করেন স্থানীয় সাংবাদিকরা।

এসময় বক্তব্য রাখেন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ওমর ফারুক,সাধারণ সম্পাদক গোলাম মাওলা সিরাজ,সাংবাদিক রফিকুল ইসলাম,লতিফুর রহমান লিংকন প্রমুখ ।

সাংবাদিক রোজিনার নিঃশর্ত মুক্তির দাবীতে মানববন্ধন। ছবি-বার্তা বাজার

সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও নির্যাতনকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবীতে কুড়িগ্রামের উলিপুরেও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দুপুর সাড়ে ১২টায় পৌর শহরের গবা মোড়ে প্রেসক্লাবের উদ্যোগে এ মানববন্ধন হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন প্রেসক্লাবের আহবায়ক লক্ষন সেনগুপ্ত, সদস্য সচিব আল এনায়েত করীম রনি, সিনিয়র সাংবাদিক ইউনুস আলী প্রমুখ।

রাজারহাট উপজেলায় বুধবার সকালে রাজারহাট প্রেসক্লাবের সামনে গণমাধ্যমকর্মীরা ঘন্টা ব্যাপী মানববন্ধন করে। রাজারহাট প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তব্য রাখেন,প্রেসক্লাব সভাপতি সরকার অরুণ যদু,সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ,সহ-সভাপতি মোবাশ্বের আলম লিটন,সাংবাদিক আইয়ুব আলী আনছারী প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ে পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে দুর্নীতিবাজ কর্মকর্তারা প্রথম আলোর জ্যেষ্ঠ সাংবাদিক রোজিনা ইসলামকে প্রায় ৬ ঘন্টা ধরে আটকে রেখে হেনস্তা করে। মানববন্ধনে এসব দুর্নীতিবাজ কর্মকর্তাদের গ্রেফতার ও সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি দাবী করা হয়।

সুজন মোহন্ত/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর