কিছুদিন আগেই এফএ কাপের শিরোপা জিতে ফিলিস্তিনি মুসলিমদের ওপর ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান লেস্টার সিটির দুই মুসলিম ফুটবলার বাংলাদেশি বংশোদ্ভূত হামজা চৌধুরী ও ওয়েসলি ফোফানা।
শিরোপা জিতে বিশ্ববাসীর সামনে নির্যাতিত ফিলিস্তিনের পতাকা তুলে ধরেন এই দুইজন। এবার খেলা শেষে ফিলিস্তিনের পতাকা ওড়ালেন ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা ফুটবলার পল পগবা ও আমাদ দায়ালো।
মঙ্গলবার রাতে ওল্ড ট্রাফোর্ডে ফুলহ্যামের বিপক্ষে ১-১ গোলে ড্র করে ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচে গ্যালারিতে হাজারের মত দর্শক উপস্থিত ছিলেন। ম্যাচ শেষে পগবারকে একজন দর্শক ফিলিস্তিনের পতাকাটি দেন।
এরপর পগবা দায়ালোকে নিয়ে ফিলিস্তিনের পতাকা ওড়ান এবং ইসরাইলি হামলার বিরুদ্ধে প্রতিবাদ জানান। এর আগে পগবা টুইটারে এক টুইট বার্তায় ইসরায়েলের বর্বরতার বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য দোয়া চেয়েছেন।
বার্তাবাজার/নব