রোজিনার মুক্তির দাবিতে মেহেরপুরে মানববন্ধন

প্রথম আলোর জেষ্ঠ্য প্রতিবেদক রোজিনা ইসলামকে পাঁচ ঘন্টা আটকে রেখে লাঞ্চিত, নির্যাতন ও মিথ্যা মামলা প্রত্যাহার করে মুক্তির দাবি এবং স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহণের দাবিতে মেহেরপুরের বিভিন্ন স্থানে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

মেহেরপুর জেলা প্রেসক্লাবের সামনে বুধবার (১৯ মে) সকাল ১০ টায় মেহেরপুর প্রেসক্লাবের সকল সদস্য মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে,একই দিনে মেহেরপুর রিপোর্টার্স ক্লাবের সামনে সকল সদস্যরা ও গাংনী উপজেলা প্রেসক্লাবের সামনে গাংনী উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যরা এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

এ সময় বক্তারা বলেন, সাংবাদিকদের গলা চেপে ধরে কখনো কলম থামানো যাবেনা। সাংবাদিকরা সব সময় দুর্নিতীর বিরুদ্ধে অবস্থান করে আসছে এবং অদূর ভবিষ্যতেও সৎ ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালন করে যাবে। সাংবাদিক রোজিনা ইসলামেকে হেনস্থা করে, তাকে শারিরীক মানসিকভাবে লাঞ্চিত করার তীব্র নিন্দা জানান এবং মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানান।

বক্তব্যে সাংবাদিকরা আরো বলেন, রোজিনা ইসলাম অনুসন্ধানী সাংবাদিকতার জ্বলন্ত এক দৃষ্টান্ত। তিনি তার কর্ম জীবনের প্রতিটা মুহূর্তে পেশাদারিত্ব বজায় রেখেছেন। সাহসী সাংবাদিকতায় বেশ কয়েকবার তিনি দেশে বিদেশে পুরস্কৃত হিসেবে ভূষিত হয়েছেন। স্বাস্থ্যখাত নিয়ে তিনি বেশ কয়েকটি অনুসন্ধানী রিপোর্ট করেন যা সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে। স্বাস্থ্য খাতের দুর্নীতি নিয়ে ধারাবাহিক রিপোর্টের জেরেই রোজিনা ইসলামকে লাঞ্চিত ও হেনস্থা করে স্বাস্থ্য বিভাগ। নিজেদের অন্যায় ধামাচাপা দিতে স্বাস্থ্য বিভাগ একজন সাংবাদিকের গলা চেপে ধরে কখনোই তাদের দায় এড়াতে পারেনা। এসময় তিনারা রোজিনা ইসলামের নামে মিথ্যা ষড়যন্ত্র মূলক মামলা প্রত্যাহার ও তদন্ত সাপেক্ষে স্বাস্থ্য খাতের দুর্নিতী গ্রস্থদের শাস্তি দাবি করেন।

এছাড়াও সুজনের উদ্যোগেও গাংনী উপজেলা প্রেসক্লাবের সামনে সংগঠনের সকল সদস্যবৃন্দ এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক, সামাজিক সচেতন নাগরিকবৃন্দ। এ সময় বক্তারা রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দ্রুত দাবি জানান।

মাসুদ রানা/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর