রাজধানী ঢাকাসহ দেশের ৭ বিভাগ ও দুই অঞ্চলে আজ বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর। বুধবার (১৯ মে) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে আবহাওয়া অফিস।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং যশোর ও কুষ্টিয়া অঞ্চলসহ রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়াও দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।
তাপপ্রবাহের বিষয়ে বলা হয়েছে, ফরিদপুর, চাঁদপুর, ফেনী, সীতাকুণ্ড, রাঙ্গামাটি, মাদারীপুর, গোপালগঞ্জ, কুমিল্লা, মাঈজদীকোর্ট, রাজশাহী, পাবনা ও সিরাজগঞ্জ অঞ্চলসহ খুলনা ও বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।
সারাদেশে আজ দিনের ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এছাড়া আগামী ৩ দিনে আবহাওয়ার উল্লেখযোগ্য কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই বলেও জানিয়েছে আবহাওয়া অফিস।
গতকাল দেশে বিভিন্ন অঞ্চলে বজ্রপাতে ১৫ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। গতকাল যশোরে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ৩৯ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ বৃষ্টি হয়েছে কিশোরগঞ্জের নিকলিতে ৫০ মিলিমিটার।
বার্তাবাজার/নব