বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও ১৪ হাজার ২৭৯ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে শনাক্ত হয়েছে ৬ লাখ ২০ হাজার ৮৬৭ জন।
বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৪৮ লাখ ৮৬ হাজার ৮২১ জন। করোনায় মোট মারা গেছেন ৩৪ লাখ ১৮ হাজার ৪৩০ জন। আর সুস্থ হয়েছেন মোট ১৪ কোটি ৩৮ লাখ ১১ হাজার ৫৮৩ জন।
বুধবার (১৯ মে) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৭ লাখ ৭৪ হাজার ৯৪৫ জন। মারা গেছেন ৬ লাখ ১ হাজার ৩৩০ জন ও সুস্থ হয়েছেন ২ কোটি ৭২ লাখ ৫৩ হাজার ৩২৭ জন।
যুক্তরাষ্ট্রের পর তালিকায় দুইয়ে আছে ভারত। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২ কোটি ৫৪ লাখ ৯৫ হাজার ১৪৪ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ২ লাখ ৮৩ হাজার ২৭৬ জন। আর সুস্থ হয়েছেন ২ কোটি ১৯ লাখ ৭৯ হাজার ৭০৩ জন।
এ তালিকায় তিনে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৭ লাখ ৩৫ হাজার ৪৮৫ জন। মারা গেছেন ৪ লাখ ৩৯ হাজার ৩৭৯ জন। আর সুস্থ হয়েছেন ১ কোটি ৪২ লাখ ৪৭ হাজার ৬০৯ জন।
ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় চারে ফ্রান্স, পাঁচে তুরস্ক, ছয়ে রাশিয়া, সাতে যুক্তরাজ্য,আটে ইতালি, নয়ে স্পেন এবং দশে রয়েছে জার্মানি।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৮২ হাজার ১২৯ জন ও মারা গেছেন ১২ হাজার ২১১ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২৪ হাজার ২০৯ জন।
বার্তাবাজার/নব