ভারত ও বাংলাদেশের দিকে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘যশ’

ঘূর্ণিঝড় ‘টকটে’র পর এবার ভারত ও বাংলাদেশের দিকে ধেয়ে আসছে প্রবল শক্তিশালী ঘূর্ণিঝড় ‘যশ’। চলতি সপ্তাহেই বঙ্গোপসাগরের উপকূলবর্তী এলাকাগুলোতে আঘাত হানতে যাচ্ছে ঘূর্ণিঝড়টি। আগামী ২৩ থেকে ২৫শে মে’র মধ্যে উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে ‘যশ’।

ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে বর্তমানে নিম্নচাপ হিসেবে রয়েছে এটি। দ্রুতই তা শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে বাংলাদেশের দিকে ঘুরে যাবে বলে ধারণা করা হচ্ছে।

ওড়িশা থেকে বাংলাদেশের সুন্দরবন ও চট্টগ্রাম এলাকা পর্যন্ত এর প্রভাব থাকবে বলেও পূর্বাভাস দিয়েছে ভারতের আবহাওয়া বিভাগ। বঙ্গোপসাগরে শক্তি সঞ্চয় করে আম্পানের মত প্রবল শক্তিশালী আকার ধারণ করতে পারে ঘূর্ণিঝড়টি।

বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর