চলতি বছরের ডিসেম্বরে শুরু হতে যাচ্ছে ইংল্যান্ড-অস্ট্রেলিয়া মধ্যকার মর্যাদাপূর্ণ অ্যাশেজ সিরিজ। এরই মধ্যে অ্যাশেজ সিরিজের সময়সূচি চূড়ান্ত করেছে অস্ট্রেলিয়া। এবারের অ্যাশেজ সিরিজ অনুষ্ঠিত হবে অস্ট্রেলিয়ায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের পর কোয়ারেন্টাইন শেষে অ্যাশেজে মুখোমুখি হবে ইংল্যান্ড-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা। আগামী ৮ ডিসেম্বর ব্রিসবেনের গ্যাবায় প্রথম ম্যাচে ইংল্যান্ডের মুখোমুখি হবে অস্ট্রেলিয়া।
অ্যাশেজ সিরিজের একমাত্র দিবারাত্রির ম্যাচটি মাঠে গড়াবে আগামী ১৬ ডিসেম্বর, অ্যাডিলেইড ওভালে। সিরিজের বাকি তিনটি ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৬ ডিসেম্বর, ৫ জানুয়ারি ও ১৪ জানুয়ারি। ভেন্যু যথাক্রমে মেলবোর্ন, সিডনি ও পার্থ।
অ্যাশেজ সিরিজের চূড়ান্ত সময়সূচি:
প্রথম টেস্ট: ডিসেম্বর ৮-১২, গ্যাবা
দ্বিতীয় টেস্ট: ডিসেম্বর ১৬-২০, অ্যাডিলেড (দিবারাত্রি)
তৃতীয় টেস্ট: ডিসেম্বর ২৬-৩০, মেলবোর্ন
চতুর্থ টেস্ট: জানুয়ারি ৫-৯, সিডনি
পঞ্চম টেস্ট: জানুয়ারি ১৪-১৮, পার্থ
বার্তাবাজার/নব