দুই অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২, আহত ৪

টাঙ্গাইলে দুই সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন। বুধবার (১৯ মে) সকালে সদর উপজেলার আশেকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত একজনের নাম পরিচয় পাওয়া গেছে তিনি হলেন, টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলার রামপুর গ্রামের মৃত মতিউর রহমানের ছেলে খন্দকার আফজাল হোসেন (৩৮)। অপরজনের পরিচয় পাওয়া যায়নি।

আহত চারজন হলেন, রামপুর গ্রামের সূর্যক্রান্তির ছেলে লক্ষ্মণ (৩৫), জীবন (৩৫), মধুপুর উপজেলার বেরীবাইদ গ্রামের সামাদ মিয়ার ছেলে জুলহাস (৩২) ও কুড়িগ্রাম জেলার চিলমারী উপজেলার ওয়াহেদ (৪৫)।

টাঙ্গাইল ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক রেজাউল করিম জানান, সদর উপজেলার করটিয়া থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা টাঙ্গাইল শহরে যাওয়ার পথে আশিকপুর বাইপাস মোড়ে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা অপর একটি অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়া পথে আরও একজনের মৃত্যু হয়। আহতদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসান সিকদার/বার্তাবাজার/ই.এইচ.এম

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর