গাজা উপত্যকায় হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। মঙ্গলবার (১৮ মে) রাতে দক্ষিণাঞ্চলের খান ইউনিস এবং রাফাহ শহরে ৬০টি বিমান হামলা চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। অপরদিকে ইসরায়েলে রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিন।
গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে আল-জাজিরা জানিয়েছে, এ হামলায় একজন ফিলিস্তিনি নারী নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ৮ জন।
আল-জাজিরার প্রতিবেদনে আরও জানানো হয়, টানা ৯ দিন ধরে চলে আসা রক্তক্ষয়ী সংঘর্ষে এ পর্যন্ত প্রাণ হারিয়েছে ২১৮ জন ফিলিস্তিনি। এর মধ্যে ৬৩ জন রয়েছে শিশু। আহতের সংখ্যা ছাড়িয়েছে দেড় হাজার।
অন্যদিকে, হামাসের ছোড়া রকেটে ইসরায়েলে ২ শিশুসহ ১২ জন নিহত হয়েছে। আহত হয়েছেন অন্তত ৩০০ জন।
এছাড়া গত ৯ দিনের সংঘাতে এ পর্যন্ত গাজায় বাস্তুচ্যুত হয়েছে অন্তত ৪৮ হাজার থেকে ৫২ হাজার মানুষ।
বার্তাবাজার/ই.এইচ.এম