দেশে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট পাওয়ায় উদ্বেগ বাড়ছে। রাজধানীর হাসপাতাল এবং টিকাদান কেন্দ্রগুলোতে করোনার পরীক্ষা ও টিকা নিতে আসা মানুষের মধ্যে ভীতি ছড়িয়ে পড়েছে।
ভারতীয় করোনার ভ্যারিয়েন্ট যেন ছড়াতে না পারে সেজন্য সীমান্তে আরো কড়াকড়ি আরোপ করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
করোনার প্রথম ডোজ নেয়া সবার দ্বিতীয় ডোজ নিশ্চিতের পাশাপাশি পরিবারের সবাইকে টিকা দিতে সরকারকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার আহ্বান জানিয়েছেন টিকা গ্রহণকারীরা।
এ পর্যন্ত দেশে করোনার প্রথম ডোজ নিয়েছেন ৫৮ লাখ ১৯ হাজারের বেশি মানুষ।
তবে টিকা সংকটে বর্তমানে প্রথম ডোজ দেয়া বন্ধ রয়েছে। চলমান দ্বিতীয় ডোজ নিয়েছেন ৩৮ লাখ ২১ হাজার ৪শ জন।
বার্তাবাজার/ই.এইচ.এম