চট্টগ্রামের কর্ণফুলীর চরলক্ষ্যায় ছুরিকাঘাতে মোহাম্মদ মুরাদ (২৭) নামে এক যুবককে নিহত হয়েছেন। মঙ্গলবার (১৮ মে) রাত ১০ টার দিকে উপজেলার চরলক্ষ্যা বোর্ড বাজার এলাকায় এ ঘটে। নিহত একই এলাকার আবদুর রহিম কসাইয়ের পুত্র।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দুলাল মাহমুদ জানিয়েছেন, চরলক্ষ্যার বোর্ড বাজার এলাকায় জমি সংক্রান্ত বিরোধের মারামারির ঘটনা ঘটেছে। এসময় চুরির আঘাতে মোহাম্মদ মুরাদ (২৭) নামে এক যুবক নিহত হয়। এঘটনায় জড়িতেদের গ্রেপ্তারের চেষ্টা করছে পুলিশ।
প্রদক্ষদশী স্থানীয় বোর্ড বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি মোহাম্মদ আলী জানিয়েছেন, আমি কর্ণফুলী থানার ভিতরে ছিলাম একটি অভিযোগ করার জন্য। একটু হেঁটে এসে দেখি সাইফুলের গ্যাসের দোকানের সামনে প্রচুর মানুষ। সেখানে স্থানীয় জুয়েল আর ফোরকান নামে দুই ব্যক্তির সাথে মারামারির ঘটনা ঘটে। এঘটনায় স্থানীয় সাইফুল ও মুরাদ সমাধান করতে আসে। এরপরও মারামারির এঘটনায় মুরাদকে আহত অবস্থায় মাটিয়ে শুয়ে থাকতে দেখি। তাকে আহত অবস্থায় স্থানীয়রা উদ্ধার করে তাকে মেডিকেল নিয়ে যায়।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির পরির্দশক আলাউদ্দিন তালুকদার জানিয়েছে, কর্ণফুলী থেকে মারামারির ঘটনায় ছুরিকাঘাতে নিহত মোহাম্মদ মুরাদের লাশ মর্গে রাখা হয়েছে।
সুমন শাহ/বার্তাবাজার/ই.এইচ.এম