মানিকগঞ্জ সদর উপজেলার চান্দইর গড়পাড়া এলাকা থেকে ৪২ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৪ মানিকগঞ্জ। এসব গাঁজা সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে এক নারীসহ দুই ব্যক্তিকে আটক করা হয়েছে।
মঙ্গলবার (১৮ মে) রাত ৯টার দিকে মানিকগঞ্জ র্যাব-৪ সিপিসি ৩ এর এএসপি উনু মং বিষয়টি নিশ্চিত করেন। এর আগে দুপুরে সদর উপজেলার চান্দইর এলাকা থেকে ওই গাঁজা উদ্ধার করা হয়।
গাঁজা সংরক্ষণ ও বিক্রির সঙ্গে জড়িত থাকার দায়ে চান্দইর এলাকার সাদেকুর রহমান সাদেকের স্ত্রী আকলিমা আক্তার স্বপ্না (২৫) এবং সদর উপজেলার বাঙ্গালা এলাকার মৃত দাঘু মিয়ার ছেলে উজ্জ্বল হোসেনকে (৩০) আটক করা হয়।

এ ব্যাপারে র্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়াধীন।
তিনি আরো জানান, মানিকগঞ্জ কে মাদকমুক্ত করতে ও সকল প্রকার অপরাধ দমনে র্যাব-৪ মানিকগঞ্জ সব সময় কাজ করবেন।
বার্তাবাজার/ই.এইচ.এম