ভাসানচর থেকে পালিয়েছে রোহিঙ্গা নাগরিক

নোয়াখালীর ভাসানচর থেকে পালিয়ে নূরুল আমিন (২০) নামের এক রোহিঙ্গা যুবক কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্পে অবস্থান নিয়েছে। সোমবার (১৭ মে) থেকে সে রোহিঙ্গা শিবিরে আছে।

পালাতক নূরুল আমিন টেকনাফের হোয়াইক্যং ইউনিয়নের উনচিপ্রাং রোহিঙ্গা শিবিরের (ব্লক বি-৬) ২৮৫ নং ঘরের জহির আহমদের ছেলে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।

তিনি জানান, সোমবার এক রোহিঙ্গা এক দালালের মাধ্যমে গোপনে ভাসানচর থেকে পালিয়ে এসে রোহিঙ্গা শিবিরে তার পরিবারে অপর সদস্যদের সাথে অবস্থান করছে নুরুল আমিন।

এই ঘটনায় নুরুল আমিনকে না পেয়ে মঙ্গলবার ক্যাম্প ইনচার্জ (সিআইসি) অফিসে তার বাবা জহির আহমদকে জিজ্ঞাসাবাদে সে শিবিরের বাহিরে অবস্থান করছে বলে দাবী করেন। পরে ক্যাম্প ইনচার্জ আগামীকাল (বুধবার) নূরুল আমিনসহ তার বাবাকে সিআইসি কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশ দেন।

এই ঘটনা উর্ধ্বতন কর্মকর্তাদের অবগত করা হয়েছে বলে জানিয়েছেন এই এপিবিএন কর্মকর্তা।

বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর