দ্রুত অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন চেয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করকে অনুরোধ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন। ফোনালাপকালে ড. মোমেন ভারতের পররাষ্ট্রমন্ত্রীকে এ অনুরোধ করেন।
মঙ্গলবার (১৮ মে) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনের দ্বিতীয় ডোজের চাহিদাসহ বাংলাদেশের অবস্থান সম্পর্কে ভারতের পররাষ্ট্রমন্ত্রী অবগত রয়েছেন বলে জানান।
ড. মোমেন ভারতের ঘূর্ণিঝড়ে ও করোনা আক্রান্ত হয়ে মৃতদের প্রতি শোক প্রকাশ করে তাদের আত্মার শান্তি কামনা করেন।
তিনি বলেন, ভারত যেহেতু বাংলাদেশকে সময়মতো ভ্যাকসিন সরবরাহ করতে পারেনি সেহেতু যুক্তরাষ্ট্রকে শিগগিরই ভ্যাকসিন প্রদানে অনুরোধ করেছেন।
বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বাংলাদেশকে ভ্যাকসিন প্রদানের জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করে প্রবাসী বাংলাদেশি ডা. এএফএম হকের নেতৃত্বে ডাক্তার, ইঞ্জিনিয়ার, অধ্যাপকসহ সে দেশে প্রতিষ্ঠিত বিভিন্ন স্তরের ১০১৪ জন প্রফেশনাল প্রবাসী বাংলাদেশি-আমেরিকান স্বাক্ষরিত একটি আবেদন হোয়াইট হাউসে প্রেরণ করেছেন।
বার্তাবাজার/ই.এইচ.এম