প্রথম আলোর সাংবাদিক রোজিনা ইসলামের নামে মামলা দায়ের করা স্বাস্থ্যসেবা বিভাগের উপসচিব শিব্বির আহমেদ ওসমানীককে বদলি করা হয়েছে। তবে তাকে সচিবালয়ে রেখেই শুধু ডেস্ক পরিবর্তন করা হয়েছে।
সোমবার (১৭ মে) স্বাস্থ্য মন্ত্রণালয়ের উপসচিব শারমিন আক্তার জাহানের স্বাক্ষরিত এক অফিস আদেশে শিব্বির আহমেদকে জনস্বাস্থ্য-১ অধিশাখা থেকে জনস্বাস্থ্য-২ অধিশাখায় বদলি করা হয়।
তবে এই অফিস আদেশটি মঙ্গলবার (১৮ মে) প্রকাশ করেছে স্বাস্থ্যসেবা বিভাগ। একই আদেশে বদলি করা হয়েছে আরও ৫ উপসচিবকে।
প্রসঙ্গত, সোমবার (১৭ মে) দুপুরের পর স্বাস্থ্যসেবা বিভাগের সচিবের একান্ত সচিব মো. সাইফুল ইসলাম ভূঞার কক্ষে রোজিনাকে প্রায় সাড়ে ৫ ঘণ্টা আটকে রাখা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তাকে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ। স্বাস্থ্যসেবা বিভাগের ওই উপসচিব তার বিরুদ্ধে মামলা করেন।
বার্তা বাজার/এসজে