রাজৈরে পানি ব্যবসায়ীকে ৩০ হাজার টাকা জরিমানা

মাদারীপুরের রাজৈরে বোতলে সাপ্লাই পানি বিক্রেতা মো. মনিরুল ইসলামকে (পানি মনির) ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (১৮ মে) বিকেলে রাজৈর উপজেলার টেকেরহাট আবাসিক এলাকায় এ অভিযান পরিচালনা করেন ইউএনও আনিসুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আনিসুজ্জামান জানান, টেকেরহাটের মম পানির কারখানার ক্লিন এন্ড ওয়াসিন মেশিন নষ্ট, অপরিষ্কার পরিবেশ ও বিএসটিআই এর অনুমোদন না থাকায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় এটিএম বুথ থেকে টাকা তুলে জরিমানার সব টাকা পরিশোধ করে কারখানাটির মালিক মনিরুল ইসলাম।

আকাশ আহম্মেদ সোহেল/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর