গোলাপগঞ্জে বলাৎকারসহ একাধিক মামলার আসামি কাওছার গ্রেপ্তার

সিলেটের গোলাপগঞ্জে সেলিম হাসান কাওছার (৩৫) নামে একাধিক মামলার অভিযুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। সোমবার (১৭ মে) রাতে তাকে গ্রেপ্তার করে গোলাপগঞ্জ মডেল থানা পুলিশের হাতে সোপর্দ করে র‌্যাব-৯।

গ্রেপ্তারকৃত আসামি উপজেলার পৌর এলাকার খাসিখাল গ্রামের মৃত আওলাদ হোসেনের ছেলে। তার বিরুদ্ধে বলৎকারের অভিযোগে একটি মামলা ও অন্য একটি মামলায় ওয়ারেন্ট ছিলো।

জানা যায়, সেলিম হাসান কাওছার দীর্ঘদিন ধরে নানা ধরনের অপরাধ করে আসছে বলে অভিযোগ রয়েছে। অতীতে সে সিলেট নগরীর
শাহজালাল উপশহর থেকে মোটরসাইকেল চুরি করে পালিয়ে যাওয়ার পথে জনতার হাতে ধরা পড়লে জনগন গন ধোলাই দিয়ে তাকে শাহপরান (র.) থানায় সোপর্দ করে।

এ ঘটনায় দায়ের হওয়া মামলায় সে দীর্ঘদিন জেল খেটে জামিনে বেরিয়ে এসে আবারও নানা ধরনের অপতৎপরতা চালাতে থাকে। সম্প্রতি একজন স্কুল পড়ুয়া শিক্ষার্থীকে কম্পিউটার প্রশিক্ষণের নামে একটি গোপন কক্ষে নিয়ে বলৎকার করলে তার বিরুদ্ধে মামলা হয়।

এছাড়াও একজন মাদ্রাসা শিক্ষককে মারধর ও তার সঙ্গে থাকা ব্যাগ ছিনিয়ে নেয়ার অভিযোগে মামলা হলে ওই মামলায় আদালতে চার্জশীর্ট দেয় পুলিশ। পরবর্তীতে এই মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন আদালত।

এছাড়া অতীতে একজন ফল ব্যবসায়ীর দায়েরকৃত চাঁদাবাজির মামলায় সে ও তার ভাইয়ের বিরুদ্ধে অভিযোগ পত্র থানা থেকে আদালতে প্রেরণ করা হয়েছিল বলে থানা সূত্র জানা যায়।

এ বিষয়ে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বলেন, আজ মঙ্গলবার আসামিকে আদালতে প্রেরণ করলে আদালত তাকে জেল হাজতে প্রেরনের নির্দেশ দেন। তার বিরুদ্ধে গোলাপগঞ্জ মডেল থানায় মামলা ও গ্রেফতারি পরোয়ানা রয়েছে বলে জানান তিনি।

ফাহিম আহমদ/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর