সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবিতে পটুয়াখালীতে বিক্ষোভ

দৈনিক প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিরুদ্ধে মিথ্যা বানোয়াট মামলায় গ্রেফতারের প্রতিবাদে ও নিশ্বর্ত মুক্তির দাবিতে পটুয়াখালীতে সাংবাদিকরা বিক্ষোভ সমাবেশ করেছে।

মঙ্গলবার (১৮ মে) দুপুর ১২টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত বিভিন্ন গনমাধ্যম কর্মীরা এই কর্মসুচি পালন করে।

পটুয়াখালী প্রেসক্লাবের সামনে সমাবেশে বক্তব্য রাখেন পটুয়াখালী প্রেসক্লাবের সভাপতি স্বপন ব্যানার্জী, সাধারণ সম্পাদক জালাল আহমেদ, একুশে টিভির জেলা প্রতিনিধি জেলা টেলিভিশন র্জানালিস্ট ফোরামের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স প্রমুখ।

বক্তরা বলেন, অনুসন্ধানী সাংবাদিক রোজিনা ইসলামকে ৫ ঘন্টার বেশি সময় আটকে হেনস্তা, চিকিৎসা না দিয়ে থানায় প্রেরন, বানোয়াট মামলার দায়েরর ঘটনায় তীব্র নিন্দা জানানো হয়। এছাড়া সাংবাদিক রোজিনা ইসলামকে অবিলম্বে মুক্তির দাবি জানানো সহ হেনস্তা করার সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানানো হয়। রোজিনা ইসলামকে মুক্তি দেওয়া না হলে পটুয়াখালীতে সাংবাদিকরা বৃহত্তর আন্দোলনের কর্মসুচি ঘোষনা করা হবে।

মিজানুর রহমান এনামুল/বার্তা বাজার/এসজে

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর