দেশে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় আগামী ২৪ মে থেকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিতব্য সকল লিখিত পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত স্থগিত করা হয়েছে।
জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে মঙ্গলবার (১৮ মে) দুপুরে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্থগিত সকল লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে অবহিত করা হবে। আগামী ২৪ মে ২০২১ থেকে অনুষ্ঠিতব্য অনার্স ৪র্থ বর্ষের মৌখিক অন-লাইন প্লাটফর্ম (Zoom Apps) এর মাধ্যমে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী অনুষ্ঠিত হবে।
ওই দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম জানান, দেশে করোনাভাইরাস পরিস্থিতি বিবেচনায় সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। সকল লিখিত পরীক্ষার সংশোধিত সময়সূচি পরবর্তীতে সকলকে অবহিত করা হবে।
বার্তাবাজার/পি