খাগড়াছড়িতে আওয়ামী লীগের ৭০ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

অংগ্য মারমা, খাগড়াছড়ি প্রতিনিধি “সংগ্রাম ও অর্জনে গৌরবময় পথচলার ৭০ বছর ” এ প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়িতে বর্ণাঢ্য র‌্যালি মধ্যদিয়ে আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাতা বার্ষিকী পালিত হয়েছে। রবিবার সকালের জেলার আওয়ামী লীগের কার্যালয় সামনে জাতীয় সংঙ্গীতের মধ্য দিয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ,বর্নাঢ্য র‌্যালী নানা কর্মসূচীতে খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগ ৭০ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি রণ বিক্রম ত্রিপুরা নেতৃত্বে¡ এ সময় উপস্থিত ছিলেন, সংরক্ষিত মহিলা আসনে সংসদ সদস্য এমপি বাসন্তী চাকমা,সহ সভাপতি কল্যাণ মিত্র বড়–য়া, জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক নির্মলেন্দু চৌধুরী, জেলা আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য মংসুইপ্রু চৌধুরী অপু, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ সদস্য পার্থ ত্রিপুরা জুয়েল , যুব আওয়ামীলীগে সভাপতি যতন কুমার ত্রিপুরা, সদর উপজেলা যুব আওয়ামী লীগের সহ সভাপতি নুরুল আজম, মহিলা আওয়ামীগের নেত্রী বাসুরী মারমাসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ‍

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর