সাংবাদিক রোজিনার মুক্তির দাবিতে বরগুনায় মানববন্ধন
প্রথম আলোর জেষ্ঠ্য সাংবাদিক রোজিনা ইসলামকে হেনস্থা, নির্যাতনের প্রতিবাদ, মিথ্যা মামলা প্রত্যাহার ও মুক্তির দাবি এবং স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে বরগুনায়।
বরগুনা প্রেসক্লাবের আয়োজনে মঙ্গলবার (১৮ মে) বেলা ১২টায় বরগুনা প্রেসক্লাব চত্বরে এই মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন, বরগুনা প্রেসক্লাবের সভাপতি জহিরুল হক বাদশা, বরগুনা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি জাফর হোসেন হাওলাদার, সাধারণ সম্পাদক এ্যাড. সোহেল হাফিজ, প্রেসক্লাবের সাবেক সভাপতি ও চ্যানেল আইয়ের বরগুনা প্রতিনিধি হাসানুর রহমান ঝন্টু, লোকবেতারের স্টেশন ম্যানেজার ও আরটিভির বরগুনা প্রতিনিধি মনির হোসেন কামাল, জেলা টেলিভিশন সাংবাদিক ফোরামের সভাপতি আবু জাফর সালেহ, জাগোনারী প্রধান নির্বাহী পরিচালক হোসনেয়ারা হাসি, সমাজসেবক ও উন্নয়নকর্মী আরিফুর রহমার মারুফ মৃধা।
এসময় মনির হোসেন কামাল বলেন, পেশাগত দায়ীত্ব পালনের সময় সাংবাদিক রোজিনা ইসলামের উপর যে নির্যাতন হয়েছে তা অত্যান্ত দুঃখজনক। একজন সকরারি কর্মকর্তা কোন বলে একজন সংবাদ কর্মীকে এভাবে আটক করে রেখেছে তা আমরা জানতে চাই। এবং এই নির্যাতেনর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে রোজিনা ইসলামের মুক্তির দাবী জানাচ্ছি।
প্রেসক্লাবের সাবেক সভাপতি হাসানুর রহমান ঝন্টু বলেন, এঘনার আগে স্বাস্থ্য অধিদপ্তরের দুর্নীতি নিয়ে বেশকয়েকটি অনুসন্ধানী প্রতিবেদন করেছিলেন সাংবাদিক রোজিনা ইসলাম। তবুও সরকারের কোন মাথাব্যথা ছিল না বিষয়টা নিয়ে। রোজিনা ইসলামের অপরাধ ছিল তিনি স্বাস্থ্য বিভাগের দুর্নীতির বিরুদ্ধে লিখেছেন। প্রধানমন্ত্রী দুর্নীতিমুক্ত থাকলেও তার তার আশপাশ ঘিরে আছে দুর্নীতিবাজরা। আমরা এসব দুর্নীতিবাজদের মূলোৎপাটন এবং সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবী জানাই।
এছাড়াও অন্যান্য বক্তারা বলেন, বর্তমান সময়ে বাংলাদেশে অনুসন্ধানী সাংবাদিকতার দিকপাল রোজিনা ইসলাম আন্তর্জাতিকভাবে অনুসন্ধানী সাংবাদিকতায় খ্যাতি অর্জন করেছেন। তিনি স্বাস্থ্য বিভাগের শত শত কোটি টাকার দুর্নীতি ও অনিয়ম নিয়ে একের পর এক ধারাবাহিক প্রতিবেদন প্রকাশ করেছেন। এ কারণে তার বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আনার পাশাপাশি হেনস্থা করা হয়েছে। আমরা এর তীব্র প্রতিবাদ জানাই এবং এ ঘটনার সঙ্গে জড়িত স্বাস্থ্য বিভাগের দুর্নীতিবাজ কর্মকর্তাদের বিচারের দাবি জানাই।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে আরও উপস্থিত ছিলেন, সাংস্কৃতিক, সামাজিক ও বরগুনা ফটো এন্ড ভিডিও জার্নালিস্ট ফোরামে নেতাকর্মীসহ সচেতন নাগরিকবৃন্দ।
এ সময় বক্তারা রোজিনা ইসলামের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহারেরও দ্রুত দাবি জানান।
মোঃ মেহেদী হাসান/বার্তাবাজার/পি