স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় হয়েছে

স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় করা হয়েছে। মঙ্গলবার (১৮ মে) রিমান্ড শুনানি শেষে কারাগারে নিয়ে যাওয়ার সময় এভাবেই সাংবাদিকদের কাছে নিজের অভিমত ব্যক্ত করেছেন প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলাম।

সকালে রিমান্ড শুনানিতে কোনো সাংবাদিককে ঢুকতে দেয়নি পুলিশ। ‘কোন আইনে ঢুকতে দেওয়া হয়নি’ প্রশ্ন করা হলে পুলিশের সঙ্গে সাংবাদিকদের কয়েকবার বাকবিতণ্ডা ও ধস্তাধস্তি হয়েছে। শুনানি শেষে আদালত থেকে বের হওয়ার সময় সাংবাদিকরা রোজিনাকে জিজ্ঞেস করেন, ‘আপনার কিছু বলার আছে কি না?’

উত্তরে রোজিনা বলেন, ‘আমার সঙ্গে অন্যায় হয়েছে, আমার সঙ্গে অন্যায় হচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় নিয়ে রিপোর্ট করায় আমার সঙ্গে অন্যায় করা হয়েছে।’

একথা বলার সাথেই তাকে সরিয়ে নিয়ে যায় পুলিশ। এ সময় পুলিশ ‘কথা বলা যাবে না, কথা বলা যাবে না’ বলে তাকে সরিয়ে নেয়।

এর আগে শুনানি শেষে রিমান্ড নামঞ্জুর করে রোজিনাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। আগামী ২০ মে তার জামিন শুনানি হবে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর