৩ দিনের রিমান্ডে সোনারগাঁ থানায় মামুনুল

হেফাজতে ইসলামের বিলুপ্ত কমিটির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মামুনুল হককে ৩ দিনের রিমান্ডে কারাগার থেকে থানায় নেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৮ মে) সকালে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাকে নারায়ণগঞ্জের সোনারগাঁ থানায় নেওয়া হয়।

কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার মো. দেলোয়ার জাহান জানান, সোনারগাঁ থানায় নারী ও শিশু নির্যাতন আইনের মামলায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। ওই মামলার তিন দিনের রিমান্ডে তাকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর