বগুড়ার শিবগঞ্জ উপজেলার নবাগত ইউএনও উম্মে কুলসুম সম্পাকে মুঠোফোনে অশ্লীল ভাষায় গালিগালাজের অভিযোগে দুই বখাটেকে গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার (১৭ মে) বিকাল ৫টায় ও রাত ৯টায় দুটি মোবাইল নাম্বার থেকে নবাগত ইউএনওকে অকথ্য ভাষায় গালিগালাজ করলে মোবাইল নাম্বার ট্র্যাকিং করে রাত ১১টার দিকে উপজেলার মহাস্থান এলাকা থেকে ঐ দুই বখাটেকে আটক করা হয়।
আটককৃতরা হলোঃ উপজেলার বিহার বন্দরের জাহিদুলের রবিন(২৯) ও মোকামতলা ইউনিয়নের চকপাড়া গ্রামের মৃত তছলিম উদ্দীনের ছেলে আব্দুর রহমান(৩৮)।
এবিষয়ে নবাগত ইউএনও উম্মে কুলসুম সম্পা বলেন, আমি কোন কিছু বুঝে উঠার আগেই ২ জন ব্যক্তি আমার সরকারি মোবাইল নাম্বারে ফোন করে এমন অসৌজন্যমূলক আচরণ করেছে।
শিবগঞ্জ থানার ওসি সিরাজুল ইসলাম জানান, ইউএনও মহোদয়ের সাথে মেবাইলে ফোনে অসৌজন্যমূলক আচরণের অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন।
খালিদ হাসান/বার্তাবাজার/পি