চরফ্যাসনে স্বাস্থ্য বিধি তোয়াক্কা না করেই মৎস্য ভিজিএফ চাল বিতরণ
করোনা প্রাদূর্ভাবে বিশ্ব যখন তটস্থ, তখন সারাদেশে চলমান লকডাউন পরিস্থিতির মধ্যে চরফ্যাসনের দুলারহাট থানার নুরাবাদ ইউনিয়ন পরিষদে স্বাস্থ্যবিধি না মেনে জেলেদের মধ্যে মৎস্য ভিজিএফ চালের কার্ড বিতরণ চিত্র দেখা গেছে।
সোমবার সকালে ওই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের উপস্থিতে স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করেই জেলে ভিজিএফ চালের কার্ড বিতরণের কয়েকটি ছবি আতিক হাওলাদার ও জিয়াউল হক মাতাব্বর নামের দুই ব্যাক্তি সামজিক যোগাযোগ মাধ্যামে পোষ্ট করলে মুহুর্তেই বিতর্কের শুরু হয়।
সামাজিক যোগাযোগ মাধ্যমে স্বাস্থ্য বিধি ছাড়াই ভিজিএফ চালের কার্ড বিতরণের ছবি ছড়িয়ে পরলে শুরু হয় জনমনে প্রশ্ন একজন জনপ্রতিনিধি কিভাবে চলমান করোনা পরিস্থিতিতে সর্বাতœক লকডাউণ চলাকালীন সময়ে ভিজিএফ চালের কার্ড বিতরনে স্বাস্থ্য বিধি না মানা নিয়ে।
জানাগেছে, নুরাবাদ ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের প্রায় ১৪শ’ জেলের মধ্যে নীলিমা জ্যাকব কলেজ মাঠে ভিজিএফ চালের কার্ড বিতরণ করা হয়। এসময় ওই ইউনিয়নের চেয়ারম্যান আনোয়ার হোসেন উপস্থিত থেকে জেলেদের মধ্যে ওই চাল বিতরণ করেন।
পোষ্টকৃত ছবিতে দেখা যায়, নুরাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের চারপাশে মাস্ক না পরে ও স্বাস্থ্য বিধির তোয়াক্কা না করেই প্রায় ৫ শতাধিক জেলে ভিজিএফের চাল প্রাপ্তির জন্য ইউনিয়ন পরিষদের সামনে সমাগম করেন। চাল প্রাপ্তির আশায় কার্ডধারী জেলের বাইরেও সাধারণ জেলেদের উপস্থিতি ছিল চোখে পরার মতো।
নুরাবাদ ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেনের মুঠোফোনে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ করেননি। তবে ইউপি সচিব আবুল বাসার জানান, চাল বিতরণকালে সবাইকে মাস্ক দেয়া হয়েছে কিন্তু কিছু জেলেরা মাস্ক না পরায় তাদের চাল দেয়া হয়নি।
উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মারুফ হোসেন মিনার জানান, স্বাস্থ্য বিধি না মেনে ভিজিএফ চালের কার্ড বিতরণ ইউপি চেয়াম্যানের ঠিক হয়নি।
উপজেলা নির্বাহী অফিসার মো. রুহুল আমিন জানান, ওই ইউনিয়নের চাল বিতরণের বিষয়টি আমার জানা ছিলনা। স্বাস্থ্য বিধি না মানার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
আরিফ হোসেন/বার্তা বাজার/এসজে