পূর্ব শত্রুতার জের ধরে নরসিংদীর রায়পুরা উপজেলার চরাঞ্চলের দুই পক্ষের সংঘর্ষ চলছে। সোমবার (১৭ মে) বিকালে উপজেলার চরাঞ্চল কাচারিকান্দা গ্রামে এই সংঘর্ষের সূত্রপাত হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত সংঘর্ষ চলছে।
জানা যায়, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কাচারিকান্দা গ্রামের মনার বাড়ি শাহ-আলম মেম্বার ও ফাজিলা বাড়ির ফজলু মেম্বারের ছেলে ও শাহ-আলমের নেতৃত্বে দেশীয় অস্ত্র ও বন্দুক নিয়ে উভয় পক্ষ এই সংঘর্ষ লিপ্ত হয়।
সংঘর্ষে বুকে গুলি বিদ্ধ হয়ে হবি মিয়ার কিশোর ছেলে ইয়াসিন (১৩) নিহত হয়েছেন। সে ফাজিলা বাড়ির ফজলু মেম্বারের দলের লোক। এছাড়াও আহত হয়েছেন উভয় পক্ষের অন্তত ১০-১২ জন।
রায়পুরা থানার ওসি গোলাম মোস্তাফা জানান, ঘটনাস্থলের পরিস্থিতি নিয়ন্ত্রনে পুলিশ পাঠানো হয়েছে।
রেজাউল করিম/বার্তা বাজার/এসজে