টাঙ্গাইলে শুকুর হত্যা মামলার আসামী গ্রেফতার

টাঙ্গাইলের কালিহাতীতে শুকুর মাহমুদকে (৩২) হত্যা মামলার আসামী সৈয়দ মামুন (৪৫)কে গ্রেফতার করেছে র‌্যাব-১২।

সোমবার (১৭ মে) দুপুরে টাঙ্গাইলের বাসাইলের আইসড়া বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে র‌্যাব-১২। পরে তাকে কালিহাতী থানায় হস্তান্তর করা হয়।

আটককৃত আসামী বাসাইল উপজেলার আইসড়া গ্রামের সৈয়দ আশরাফের ছেলে সৈয়দ মামুন (৪৫)।

এ বিষয়টি প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে নিশ্চিত করেছেন র‌্যাব-১২, সিপিসি-৩, টাঙ্গাইলের ভারপ্রাপ্ত কোম্পানী কমান্ডার এরশাদুর রহমান।

প্রেস ব্রিফিংয়ে উল্লেখ্য করা হয়, চলতি মাসের গত (১৪ মে) সন্ধ্যায় আসামী সৈয়দ মামুনসহ আরও ১৫ জন আসামী পূর্ব পরিকল্পিতভাবে দেশীয় ধারালো অস্ত্র দিয়ে কালিহাতী উপজেলার গোলরা গ্রামের মৃত আব্দুল গনির ছেলে শুকুর মাহমুদকে কুপিয়ে জখম করে। পেটের নাড়িভুড়ি বেড় হওয়ায় এবং হাত ও পায়ের রগ কাঁটাবস্থায় শুকুর মাহমুদকে স্থানীয়রা টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় কালিহাতী থানায় হত্যা মামলা দায়ের করা হয়। পরবর্তীতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতায় সিডিআর এবং আরএল পর্যবেক্ষণ করে বাসাইলের আইসড়া বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

হাসান সিকদার/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর