সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি শাহ আলমসহ সকল আসামীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রুত মুক্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
সাধারণ আইনজীবী বৃন্দের আয়োজনে সোমবার বেলা ১১টায় সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির শহীদ মিনার চত্ত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক এম. ইউনুছ আলী। সাবেক সাধারণ সম্পাদক তোজাম্মেল হোসেন তোজামের পরিচালনায় বক্তব্য রাখেন, জেলা আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক ও জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক ওসমান গণি, ত্রাণ ও পূণর্বাসন সম্পাদক ও সাবেক অতিরিক্ত পিপি আজহারুল ইসলাম, জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পিপি ফাহিমুল হক কিসলু, অ্যাড, প্রবীর মুখাজী প্রমুখ।
বক্তারা বলেন, অ্যাড শাহ আলম জেলা আইনজীবী সমিতির বার বার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক ও সভাপতি। তিনি দীর্ঘদিন আইনজীবী সমিতির নেতৃত্ব দিয়েছেন অত্যান্ত সুনামের সাথে। তিনি সাতক্ষীরা আইনজীবী সমিতিকে টাউট ও দুর্নীতিমুক্ত করার জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছিলেন। এছাড়া পুরাতন আইনজীবী সমিতির ভবন রক্ষায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন। কিন্তু কতিপয় স্বার্থন্বেষী মহলের চক্রান্তে একজন ঘোষিত টাউটের মিথ্যা মামলায় তাকে আটক করে সাতক্ষীরায় আইনজীবীদের সম্মান ক্ষুন্ন করা হয়েছে। অবিলম্বে শাহ আলমসহ সকল আসামীদের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং দ্রুত মুক্তির দাবি জানান বক্তারা।
এদিকে বেলা ১২ টায় আইনজীবী সমিতির সামনে গ্রেফতার আসামির শাস্তির দাবিতে একটি সমবেশে সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা আইনজীবী ঐক্য পরিষদ এর আহবায়ক সাবেক সংসদ সদস্য এ্যাডঃ স, ম, সালাহউদ্দীন। এসময় উপস্থিত ছিলেন আইনজীবী ঐক্য পরিষদ এর প্রধান উপদেষ্টা সাবেক পিপি, এ্যাডঃ এস,এম, হায়দার, সাবেক পিপি, আবুবকর সিদ্দিক , সংগঠনের সদস্য সচিব এ্যাডঃ আব্দুল মজিদ, বর্তমান পিপি এ্যাডঃ আব্দুল লতিফ, জিপি, এ্যাডঃ শম্ভু নাথ সিংহ, এ্যাডঃ নিজাম উদ্দিন, সৈয়দ এখলেছার আলী বাচ্চু, এ্যাডঃ মিজানুর রহমান , এ্যাডঃ শাকিলা খানম, চেয়ারম্যান এ্যাডঃ আতাউর রহমান, এ্যাডঃ এবিএম, সেলিম, এ্যাডঃ শেখ জুলফিকার আলম (শেখ শিমুল), এ্যাডঃ খায়রুল বদিউজ্জামান বাচ্চু, এ্যাডঃ নুরুল আমিন, এ্যাডঃ ওকালত হোসেন, এ্যাডঃ অসীম কুমার মন্ডল, এ্যাডঃ শাহনাজ পারভীন মিলি, এ্যাডঃ আকবর আলী, এ্যাডঃ মোস্তাফিজুর রহমান জগলু, এ্যাডঃ মোজাম্মেল হক, এ্যাডঃ মোস্তাফিজুর রহমান, এ্যাডঃ মশিউর রহমান ফারুক, এ্যাডঃ সরদার সাইফ, এ্যাডঃ তোহা কামাল উদ্দীন, এ্যাডঃ সৈয়দ জিয়াউর রহমান, এ্যাডঃ এস, এম, সোহরাব হোসেন, এ্যাডঃ সেলিনা আক্তার শেলি, এ্যাডঃ হুমায়ুন কবির, এ্যাডঃ সাইদুজ্জামান জিকু, এ্যাডঃ ওমর ফারুক, এ্যাডঃ শাহিনুজ্জামান শাহিন।
এছাড়া সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ্যাডঃ আ, ক, ম, রেজওয়ান উল্লাহ সবুজ এর আত্নীয় মারা যাওয়ায় সাতক্ষীরা জেলা আইনজীবী ঐক্য পরিষদ এর পক্ষ থেকে গভীর শোক জ্ঞাপন ও সমবেদনা জানানো হয়।
মীর খায়রুল আলম/বার্তাবাজার/পি