সখিপুরে আগুনে ১২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
শরীয়তপুর ভেদরগঞ্জের সখিপুরে আগুন লেগে ১৩ টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার (১৭ মে) ভোর ৩ টায় উপজেলার দক্ষিণ তারাবুনিয়া ইউনিয়ন পরিষদ বাজারে এ ঘটনা ঘটে।
পরে ফায়ার সার্ভিসের একটি টিম প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। তবে প্রায় এক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্তরা জানিয়েছেন।
ডামুড্যা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জানান, ধারণা করা হচ্ছে আরএফএলের দোকান থেকে আগুনের সূত্রপাত ঘটে। মুহূর্তের মধ্যে আশেপাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে। আগুনে ১৩ টি দোকান পুড়ে ছাই হয়েছে। ঘণ্টাব্যাপী চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
এ বিষয়ে স্থানীয় চেয়ারম্যান মোঃ শাহজালাল মাল বিষয় টি স্থানীয় সংসদ সদস্য পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম, এমপিকে অবগত করলে তিনি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহযোগিতা করার আশ্বাস দেন।
আগুন লাগার ঘটনা শুনে ভেদরগঞ্জ উপজেলা চেয়ারম্যান হুমায়ুন কবির মোল্লা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তানভীর আল নাসীফ ঘটনা স্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত ১৩ জন ব্যবসায়ীদের মাঝে উপজেলা পরিষদ থেকে পাঁচ হাজার টাকা করে ৬৫ হাজার টাকা ও দোকান মালিক তিন জনের মাঝে ১০ হাজার টাকা করে মোট ৩০ হাজার টাকা প্রধান করেন। এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থল পরিদর্শন কালে ক্ষতিগ্রস্তদের ক্ষয়-ক্ষতি নিরূপণ করে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।
আসাদ গাজী/বার্তাবাজার/পি