দেশে ৬ জনের দেহে করোনার ভারতীয় ধরন শনাক্ত, একজনের মৃত্যু

ভারত থেকে দেশে আসা নাগরিকদের নমুনা পরীক্ষা করে এখন পর্যন্ত ৬ জনের দেহে করোনাভাইরাসের ভারতীয় ধরনটি পাওয়া গেছে এবং তাদের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

সোমবার (১৭ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান-আইইডিসিআর।

গত এপ্রিল মাসে ভারত থেকে দেশে ফিরে ২৬ বাংলাদেশি। তাদের নমুনা পরীক্ষা করে ৬ জনের দেহে করোনার ভারতীয় ধরন শনাক্ত হয়। করোনার ভারতীয় ধরনটি অতিসংক্রামক।

ভারতে করোনা সংক্রমণ দ্রুত ছড়িয়ে পড়ার পেছনে এ ধরনটি কাজ করেছে। করোনার ভারতীয় ধরনটির নাম বি.১.৬১৭। বাংলাদেশে এ ধরনটি পাওয়া গেছে। বাংলাদেশে যে ৬ জনের দেহে এই ধরন পাওয়া গেছে তারা ভারতের চেন্নাই, বেঙ্গালুরু, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গে চিকিৎসার জন্য গিয়েছিল।

ওই ছয়জনের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন। আক্রান্তদের মধ্যে যার মৃত্যু হয়েছে তিনি ক্যান্সারসহ অন্যান্য জটিল রোগে ভুগছিলেন বলে জানিয়েছে আইইডিসিআর।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর