কোটি টাকার সরকারি জমি বিক্রির অভিযোগ বিএনপি নেতার বিরুদ্ধে

ফরিদপুরের বোয়ালমারীতে সরকারী কোটি টাকার জমি বিক্রি করার অভিযোগ উঠেছে বিএনপি নেতা সামচুদ্দিন মিয়া ঝুনুর বিরুদ্ধে। বিক্রি ছাড়াও তিনি নিজেও আরসিসি পিলার করে পাকা ভবন নির্মাণ করেছেন। যা আইন বহিভূত বলে মনে করে রেল কৃর্তপক্ষ।

আর ঘর নির্মানের কারণে সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। দেশের উত্তর অঞ্চলে সরকারী রেলের জমি উদ্ধার করলেও বোয়ালমারীতে তার কোন ছোয়াঁ লাগেনি। খোঁজ নিয়ে জানা গেছে বোয়ালমারী রেল স্টেশনের পশ্চিম পাশে হাসপাতাল সড়কের সাথে হাজার শতক সরকারী রেলের জমি উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামচুদ্দিন মিয়া ঝুনু গং কৃষি জমি দেখিয়ে দখল করে রেখেছে দীর্ঘদিন। ওই জমি তিনি লিজের নামে প্লাট আকারে বিক্রি করছে বলে জানা গেছে। কয়েক বছর ধরে সরকারী ওই জমি প্রতি শতাংশ বা পজিশন ৩ থেকে ৪ লাখ টাকা করে বিক্রি করে আসছে। তার কাছ থেকে যারা জমি ক্রয় করছে তারাও জমিতে পাকা ভবন নির্মাণ করেছে। বর্তমানে এই বিএনপি নেতা ঝুনু মিয়া নিজেই ওই জমিতে আরসিসি পিলার করে পাকা ভবন নির্মাণ করছেন। সরকারী জমি রক্ষার্থে রেলের কোন কর্মকর্তাদের কোন সময় কোন পদক্ষেপ নিতে চোখে পড়েনি। উপজেলার প্রাণকেন্দ্রে জমিগুলো বেদখল হওয়ায় সরকার হারাচ্ছে মোটা অংকের রাজস্ব। সব জমিগুলোর বর্তমান বাজার মূল্য কয়েক কোটি টাকা।

বোয়ালমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা ঝোটন চন্দ বলেন, পাকা ভবন নির্মাণের বিষয়টি আমার জানা ছিল না। খোঁজ খবর নিয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সামচুদ্দিন মিয়া ঝুনু বলেন, আমি ১.৬ শতাংশ কৃষি জমি লিজ নিয়েছি। আর ফুট হিসেবে কর্মাশিয়াল প্রায় ১০ শতাংশ জমি আমার নামে লিজ নেয়া হয়েছে রেলের কাছ থেকে। তিনি বলেন এসব জমি আমি একা খাচ্ছি বিষয়টি এমন নয়। আমার নামে লিজ নেয়া হলেও এর সাথে কয়েকজন জড়িত রয়েছে বলেও তিনি জানান। তবে কোন জমি বিক্রি করা হয়নি বলে তিনি জানান। এটা সঠিক কথা নয় বলে তিনি জানান।

ঝুনু মিয়া বলেন, আরসি পিলার দিয়ে ভবন নির্মান করছি পানির কারনে। যাতে নিচে ক্ষতি না হয়। আর উপরে টিন দেয়া হবে তিনি জানান।

রাজবাড়ি রেলের সহকারী নির্বাহী প্রকৌশলী গৌতম বিশ্বাস বলেন, আমি নতুন এসেছি। সরকারী জমি বিক্রি এবং ওই জমিতে পাকা ভবন করার কোন সুযোগ নেই। শুনেছি ঝুনু মিয়া রেলের অনেক জমি দখল করেছে। আমি ওই দখলকৃত জমি উদ্ধারের চেষ্টা করবো।

কুষ্টিয়া রেলের এসএই ওয়ার্ক (আই ডাবলু) কর্মকর্তা মো. হাফিজুল রহমান বলেন, সরকারি জমিতে কেউ পাকা ভবন নির্মাণ করতে পারবে না। খোঁজ খবর নিয়ে ব্যবস্থা নেওয়া হবে।

মিয়া রাকিবুল/বার্তাবাজার/পি

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর