কক্সবাজারের টেকনাফে রোহিঙ্গা শিবিরে পৃথক অভিযানে জুয়ার সরঞ্জামসহ ১২ জুয়াড়িকে আটক করেছে ১৬-এপিবিন।
রবিবার (১৬ মে) উপজেলার নয়াপাড়া ও জাদিমুরা রোহিঙ্গা শিবির থেকে জুয়ার সরঞ্জামসহ তাদের আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ১৬ এপিবিএন এর অধিনায়ক পুলিশ সুপার তারিকুল ইসলাম।
তিনি জানান, রবিবার (১৬ মে) সকাল ৯টার সময় নয়াপাড়া রেজিঃ ক্যাম্পের এইচ ব্লকের বিরানী হাউজের সামনে জুয়া খেলার বোর্ডে অভিযান চালিয়ে জুয়ার বিভিন্ন সরঞ্জামসহ ৯ রোহিঙ্গাকে আটক করা হয়।
অপরদিকে একই দিন বিকেল ৪টার সময় জাদিমুরা রোহিঙ্গা শিবিরের ব্লক-বি/৩ জাহাঙ্গীরের দোকানের সামনে রাস্তার উপর অভিযান চালিয়ে জুয়া খেলার সরঞ্জামসহ ৩ জন জুয়াড়িকে আটক করা হয়।
জব্দকৃত সরঞ্জামসহ আটক জুয়াড়িদের টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন এই এপিবিএন কর্মকর্তা।
বার্তাবাজার/পি