বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী শারীরিকভাবে ভীষণ অসুস্থ। তাকে দেখতে রাজধানীর আদাবরে অবস্থিত বাসায় যান দলের স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
রোববার (১৬ মে) মির্জা আব্বাস দেখা করে খোঁজ খবর নেন রিজভীর। তিনি রুহুল কবির রিজভীর কুশল বিনিময় করে তার দ্রুত সুস্থতা কামনা করেন।
এসময় তাঁর সাথে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরফত আলী সপু, ঢাকা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ এবং নির্বাহী কমিটির সদস্য মাহবুবুল ইসলাম মাহবুব উপস্থিত ছিলেন।
এছাড়া ঈদ-উল-ফিতরের দিন বিএনপি জাতীয় স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর চন্দ্র রায় বিএনপি’র সিনিয়র যুগ্ম মহাসচিব এ্যাডভোকেট রুহুল কবির রিজভীকে দেখতে তাঁর বাসভবনে যান। এসময় তিনি রুহুল কবির রিজভী’র শারীরিক অবস্থার খোঁজ খবর নেন ও কুশল বিনিময় করেন।
বার্তা বাজার/এসজে