নেত্রকোনার কলমাকান্দায় প্রশাসনের হস্তক্ষেপে দশম শ্রেণির এক ছাত্রী বাল্যবিবাহের হাত থেকে রক্ষা পেয়েছে।
রোববার দুপুরে উপজেলার রংছাতি ইউনিয়নের বেস্তপুর গ্রামে ওই ছাত্রীর বাড়িতে গিয়ে বিয়ে বন্ধ করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. সোহেল রানা।
ইউএনও বলেন, স্থানীয় লোকজনের কাছ থেকে তিনি জানতে পারেন দশম শ্রেণিতে পড়ুয়া এক ছাত্রীর বিয়ের আয়োজন করা হয়েছে। বর একই ইউনিয়নের বারোমারা গ্রামের এক যুবক। রোববার রাতে বিয়েটি হওয়ার কথা ছিল। দুপুরে তিনি উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা পপি রানী তালুকদার ও পুলিশ নিয়ে বিয়ে বাড়িতে উপস্থিত হন। তাদের দেখে মেয়ের বাবাসহ অন্যরা বাড়ি থেকে পালিয়ে যান। পরে মেয়েটির মা ১৮ বছরের আগে তাকে বিয়ে দেবে না মর্মে লিখিত মুচলেকা দিয়ে ছাড়া পান।
রাজেশ গৌড়/বার্তাবাজার/পি