ইসরায়েলি হামলায় আরও ২৬ ফিলিস্তিনি নিহত

ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান হামলা অব্যাহত রেখেছে দখলদার ইসরায়েল। রোববার ইসরায়েলি বিমান হামলায় কমপক্ষে ২৬ জন ফিলিস্তিনি নিহত হয়েছে। আহত হয়েছে প্রায় ৫০ জন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়, রোববারের (১৬ মে) ইসরায়েলি বাহিনীর হামলায় কমপক্ষে দু’টি আবাসিক ভবন ধসে পড়েছে। এ হামলায় অন্তত ২৬ ফিলিস্তিনি নিহত হয়েছেন।

গাজায় ইসরায়েলি তাণ্ডবের ধারাবাহিক হামলায় গুঁড়িয়ে গেছে গাজায় হামাস প্রধানের বাড়ি। এই হামলার প্রতিবাদে তেল আবিবে পাল্টা রকেট হামলা চালায় ফিলিস্তিন।

গত এক সপ্তাহে গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় কমপক্ষে ১৭০ জনের বেশি ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। এর মধ্যে ৪১ জনই শিশু। আহত হয়েছে এক হাজারের বেশি মানুষ।

অন্যদিকে হামাসের হামলায় এখন পর্যন্ত ইসরায়েলে ১০ জনের মৃত্যু হয়েছে। শনিবার নতুন করে দুই ইসরায়েলি নিহত হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর