নেত্রকোনার কলমাকান্দায় ১৫ মাস বয়সী এক শিশু বিদ্যুৎপৃষ্টে মৃত্যু হয়েছে। রোববার(১৬মে) সকালে উপজেলার লেঙ্গুরা ইউনিয়নের গৌরীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শিশু ওই গ্রামের তোতা মিয়ার পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, গৌরিপুর গ্রামের তোতামিয়ার ব্যাটারি চালিত অটো চার্জে ছিল। অসাবধানতাবশত শিশু আরিফ বিদ্যুৎস্পর্শে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। এরপর পরিবারের লোকজন দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
কলমাকান্দা থানার ওসি এটিএম মাহমুদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
রাজেশ গৌড়/বার্তাবাজার/পি