করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত গোটা ভারত। দেশটির হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট দেখা দিয়েছে। অক্সিজেন সংকটের কারণে অনেক বেশি রোগীর মৃত্যু হয়েছে।
এদিকে দেশটির পশ্চিম উপকূলীয় রাজ্য গোয়ার হাসপাতালগুলোতে অক্সিজেন সংকট চলছে। অক্সিজেন সংকটে গত শনিবার (১৫ মে) গোয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৮ জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। গত ৫ দিনে এই হাসপাতালে অক্সিজেন সংকটের কারণে ৮৫ জনের মৃত্যু হয়েছে।
ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজারের প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার দিবাগত রাত ২টা থেকে ভোর ৬টা পর্যন্ত ৪ ঘণ্টা হাসপাতালটিতে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। এসময় অক্সিজেনের অভাবে ৮ জন করোনা রোগীর মৃত্যু হয়। এ নিয়ে গত ৫ দিনে অক্সিজেন সংকটে হাসপাতালটিতে ৮৩ জনের মৃত্যু হয়েছে।
এ প্রসঙ্গে গোয়া মেডিকেল কলেজেন ডিন বলেন, অক্সিজেন সংকটেই এই মৃত্যু হয়েছে তা আমরা নিশ্চিত করে বলতে পারব না। তবে এটা ঠিক যে, ওই ৮ জন রোগী কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত হয়েছিলেন। যার উপশমে অক্সিজেন প্রয়োজন ছিল।
হাসপাতালটির স্টাফরা জানিয়েছেন, শনিবার হাসপাতালটিতে অক্সিজেন সরবরাহে ঘাটতি ছিল। ১৩টি ওয়ার্ডে এর প্রভাব পড়ে। প্রায় দেড় ঘণ্টা ১৪৩ নম্বর ওয়ার্ডে অক্সিজেন সরবরাহ বন্ধ ছিল। পরে অক্সিজেন সিলিন্ডারের সাহায্য কোনো রকমে পরিস্থিতি সামাল দেওয়া হয়। তা না হলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারত।
বার্তাবাজার/নব