ফিলিস্তিনের গাজা উপত্যকায় চলমান হামলা অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।
রোববার (১৬ মে) ইসরায়েলের বিমান হামলায় আরও তিনজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ১৪৯ ফিলিস্তিনি নিহত হয়েছে। এদের মধ্যে ৩৯ শিশু ও ২২ জন নারী রয়েছেন।
এদিকে গাজায় ইসরায়েলি তাণ্ডবের ধারাবাহিকতায় এবার হামলায় গুঁড়িয়ে গেছে গাজায় হামাস প্রধানের বাড়ি। এই হামলার প্রতিবাদে তেল আবিবে পাল্টা রকেট হামলা চালিয়েছে ফিলিস্তিন।
এর আগে গতকাল শনিবার গাজায় মার্কিন সংবাদমাধ্যম অ্যাসোসিয়েট প্রেস (এপি) ও আল জাজিরার অফিস ভবন গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে সমালোচনার মুখে পড়েছে ইসরায়েল। বিমান হামলা চালিয়ে ভবনটি পুরোপুরি গুঁড়িয়ে দিয়েছে ইসরায়েলি বাহিনী।
বার্তাবাজার/নব