চলতি লা লিগার শিরোপা জয়ের লড়াইয়ের টিকে থাকতে আজ রাতে মাঠে নামছে বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয় ছাড়া বিকল্প কিছু নেই তাদের।
নিজেদের মাঠে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে অ্যাথলেটিক বিলবাও। ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে খেলবে অ্যাতলেটিকো মাদ্রিদ। নিজেদের মাঠে সেল্টা ভিগোকে আতিথ্য দেবে বার্সেলোনা।
সবগুলো ম্যাচই বাংলাদেশ সময় রাত ১০টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে। লা লিগার ফেসবুক পেজে ম্যাচগুলো সরাসরি দেখা যাবে।
৩৬ ম্যাচে ৮০ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে রয়েছে অ্যাতলেটিকো। সমান ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে দুইয়ে রিয়াল ও ৭৬ পয়েন্ট নিয়ে তিনে আছে বার্সা।
বার্তাবাজার/নব