বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। গত ২৪ ঘণ্টায় ১২ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।
রোববার (১৬ মে) সকাল সাড়ে ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এই তথ্য জানা যায়।
ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ কোটি ৩১ লাখ ৬৫ হাজার ৫৭৩ জন। করোনায় মোট মারা গেছেন ৩৩ লাখ ৮৩ হাজার ২৩০ জন।
করোনায় সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩ কোটি ৩৬ লাখ ৯৫ হাজার ৯১৬ জন। মারা গেছেন ৫ লাখ ৯৯ হাজার ৮৬৩ জন।
যুক্তরাষ্ট্রের পর তালিকায় দুইয়ে আছে ভারত। দেশটিতে করোনায় এখন পর্যন্ত ২ কোটি ৪৬ লাখ ৮৩ হাজার ৬৫ জন আক্রান্ত হয়েছেন ও মারা গেছেন ২ লাখ ৭০ হাজার ৩১৯ জন।
এ তালিকায় তিনে আছে ব্রাজিল। দেশটিতে করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৫৫ লাখ ৯০ হাজার ৬১৩ জন। মারা গেছেন ৪ লাখ ৩৪ হাজার ৮৫২ জন।
ক্ষতিগ্রস্ত দেশগুলোর তালিকায় চারে ফ্রান্স, পাঁচে তুরস্ক, ছয়ে রাশিয়া, সাতে যুক্তরাজ্য,আটে ইতালি, নয়ে স্পেন এবং দশে রয়েছে জার্মানি।
উল্লেখ্য, বাংলাদেশে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৭৯ হাজার ৭৯৬ জন ও মারা গেছেন ১২ হাজার ১২৪ জন। মোট সুস্থ হয়েছেন ৭ লাখ ২১ হাজার ৪৩৫ জন।
বার্তাবাজার/নব