খুব শীঘ্রই ইসরায়েলের বড় ধরণের পরিণতি দেখতে অপেক্ষা করুন: হামাস
ফিলিস্তিনের সশস্ত্র সংগঠন হামাসের পক্ষ থেকে ইসরায়েলকে আবারও হুমকি দেওয়া হয়েছে। খুব শিগগির খুব ভয়ানক পরিণতি ইসরায়েলকে উপহার দেওয়া হবে বলে তারা হুঁশিয়ারি দিয়েছেন।
রকেট হামলা চালিয়ে এক ইসরায়েলিকে কতল করার কয়েকম মিনিট পর হামাসের সামরিক শাখা ইয্যাদ্দিন আল কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বলেছেন, জার আবাসিক ভবনে নির্বিচার বোমা হামলা চালিয়ে ফিলিস্তিনি নাগরিকদের হত্যার প্রতিশোধ হিসেবে ইসরায়েলের জন্য শিগগিরই বড় ধরনের পরিণতি অপেক্ষা করছে।
তিনি জানান, আল্লাহর সাহায্যে আমরা ইসরাইলের বিরুদ্ধে ৬ মাস যুদ্ধের চালিয়ে যাওয়ার মতো ক্ষেপণাস্ত্র মজুদ রেখেছি।
এর আগে হামাসের ছোড়া রকেট ইসরাইলের রাজধানী তেল আবিবের রামাত গান এলাকার একটি ভবনে আঘাত হানে। এতে ৫০ বছর বয়সী এক ইসরায়েলি নাগরিক নিহত ও কয়েকজন আহত হয়েছে। এ ছাড়া তেল আবিবের কাছে আরব টাউন, রিশন লিজন এলাকায়ও রকেট বিস্ফোরিত হয়।
বার্তা বাজার/এসজে