গত জানুয়ারিতে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসকে ফোন কল করেছেন জো বাইডেন।
শনিবার (১৫ মে) আব্বাসের মুখপাত্রের বরাত দিয়ে আল-জাজিরা এ খবর নিশ্চিত করেছে।
গাজা উপত্যকায় যখন ইসরায়েলের আগ্রাসন অব্যাহত রয়েছে এমন সময় আব্বাসকে ফোন দিয়েছেন বাইডেন। এর আগে শুক্রবার (১৪ মে) ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিরসনে দূত পাঠান বাইডেন।
উল্লেখ্য, গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৯ শিশু ও ২২ জন নারীসহ ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। সংঘর্ষে এখন পর্যন্ত ৮ ইসরায়েলি নিহত হয়েছে।
বার্তাবাজার/নব