শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে দুঃসংবাদ পেল বাংলাদেশ

আগামীকাল ১৬ মে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা। তবে কোমড়ের পুরনো চোটের কারণে এই সিরিজে অনিশ্চিত বাংলাদেশ দলের অভিজ্ঞ পেসার রুবেল হোসেন।

কোমড়ের চোটের কারণে এখনও মাঠে ফেরা হয়নি তার। বর্তমানে পুনর্বাসনে আছেন তিনি। মাঠে নামার জন্য এখনও ফিট হয়ে উঠেননি রুবেল। তবে রুবেলের জন্য শেষ পর্যন্ত অপেক্ষা করবে টিম ম্যানেজমেন্ট।

রুবেলের চোট প্রসঙ্গে বিসিবির চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেন, রুবেল বর্তমানে পুনর্বাসনে আছেন। আমরা ওর ব্যাপারে শেষ মুহূর্তে সিদ্ধান্ত নেব। যেদিন দল চূড়ান্ত হবে সেদিন আমরা নির্বাচকদের তার অবস্থা জানাবো। পরে নির্বাচকরা এ ব্যাপারে সিদ্ধান্ত নেবে।

তিনি আরও জানিয়েছেন, মাঠে নামার জন্য রুবেলও আত্মবিশ্বাস পাচ্ছে না। সে মাঠে নেমে তার শতভাগ দিতে পারে সেই আত্মবিশ্বাস পাচ্ছে না।

উল্লেখ্য, আগামী ২৩ মে সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। বাকি দুই ম্যাচ অনুষ্ঠিত হবে যথাক্রমে ২৫ ও ২৮ মে। সিরিজের সবগুলো ম্যাচ মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর