গাজায় হামলায় বিষাক্ত গ্যাস ব্যবহার করছে ইসরায়েল

ফিলিস্তিনের গাজা উপত্যকার নিরীহ জনগণের ওপর হামলায় ইসরায়েল বিষাক্ত গ্যাস ব্যবহার করা হচ্ছে বলে নিশ্চিত করেছে ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়।

শনিবার (১৫ মে) গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আশরাফ আল কাদারা এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ইসরায়েলি হামলায় নিহতদের মৃতদেহ পরীক্ষা-নিরীক্ষার পর এ বিষয়ে নিশ্চিত হওয়া গেছে। বিষাক্ত গ্যাসের কারণে শ্বাসকষ্টে মারা গেছেন এমন একাধিক মৃতদেহ পাওয়া গেছে বলে জানান তিনি।

তিনি আরও জানান, ইহুদিবাদী ইসরায়েল গাজায় ওষুধ ও চিকিৎসা সরঞ্জাম ঢুকতে দিচ্ছে না। এতে গাজায় হামলায় বিষাক্ত গ্যাস ব্যবহারের কারণে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। ইসরায়েলি আগ্রাসন বন্ধে পদক্ষেপ গ্রহণের জন্য বিশ্বের সব দেশের প্রতি আহ্বান জানান তিনি।

গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত ৩৯ শিশু ও ২২ জন নারীসহ ১৪০ ফিলিস্তিনি নিহত হয়েছে। সংঘর্ষে এখন পর্যন্ত ৮ ইসরায়েলি নিহত হয়েছে।

বার্তাবাজার/নব

বার্তা বাজার .কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
এই বিভাগের আরো খবর